• Home
  • About
    • Speech
    • History
    • Achievements
  • Academic
    • Apply Online
    • Academic Calender
    • Academic Rules
    • Teachers & Staff
    • Class Schedule
  • Student
    • Tution Fees
    • Our Student
    • Student Uniform
    • Exam Schedule
    • Daily Activities
    • Mobile Banking
  • Result
  • Notice
  • News
  • Photo Gallery
  • Contact Us
  • Login

প্রধান শিক্ষক মহোদয়ের বাণী

প্রিয় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শুভানুধ্যায়ীবৃন্দ,
আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা।

শিক্ষা মানুষকে আলোকিত করে, সমাজকে করে সচেতন এবং জাতিকে নিয়ে যায় উন্নতির শিখরে। চিলোড়া পূর্ব অম্বরপুর কারিগরী উচ্চ বিদ্যালয়, চান্দিনা, কুমিল্লা—একটি স্বপ্নের প্রতিষ্ঠান, যেখানে আমরা শিক্ষার্থীদের শুধুমাত্র পাঠ্যবইয়ের জ্ঞানে নয়, নৈতিকতা, দেশপ্রেম ও প্রযুক্তি-ভিত্তিক দক্ষতাতেও সমানভাবে গড়ে তুলতে সচেষ্ট।

আমরা বিশ্বাস করি, একটি আদর্শ সমাজ গঠনের জন্য সুশিক্ষার বিকল্প নেই। এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি সৃষ্টির লক্ষ্যে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে একটি ইতিবাচক ও অনুকূল শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করা হয়েছে।

আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই সকল অভিভাবক, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের, যাঁরা এই শিক্ষা অভিযাত্রায় আমাদের পাশে রয়েছেন এবং সব সময় সহযোগিতা করে চলেছেন।

চিলোড়া পূর্ব অম্বরপুর কারিগরী উচ্চ বিদ্যালয় শিক্ষার অগ্রগতিতে অনন্য ভূমিকা রাখছে। শিক্ষার পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা, প্রযুক্তি, বিতর্ক, বিজ্ঞান সকল ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রেখে চলেছে। অত্র বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী মেধাবী, সৎ, কর্মঠ, আধুনিক বিজ্ঞান মনষ্ক, যোগ্য দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন আলোকিত মানুষ হয়ে বাংলাদেশকে সমৃদ্ধের পথে এগিয়ে নিয়ে যাবে এ আমার দৃঢ় প্রত্যাশা। বিদ্যালয় দৃঢ়ভাবে বিশ্বাস করে সন্তানের শিক্ষার জন্য অভিভাবকের পরিকল্পিত বিনিয়োগই সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ। সন্তানের সু-শিক্ষার জন্য সমাজ গুরুত্বপূর্ণ প্লাটফরম। সন্তানকে সময় দিন, সে যাতে সমাজকে বুঝতে পারে। সন্তানের সাথে মাঝে মাঝে বিভিন্ন ধরনের বিনোদনে অংশ নিন। সমাজের অসঙ্গগতিগুলো নিয়ে কথা বলুন। তার নিজের দেশের এবং পৃথিবীর সমস্যাগুলো নিয়ে তার সাথে আলোচনা করুন। আলোচনা করুন সমাজে ও পরিবারে তার দায়িত্ব নিয়ে। একজন শিক্ষার্থী বিদ্যালয়ের নিয়ন্ত্রনে যতক্ষণ থাকে পরিবারের নিয়ন্ত্রনে থাকে তার চেয়ে তিনগুন সময়। এই সময়টা সে কিভাবে ব্যবহার করছে তার উপরই নির্ভর করে তার সামগ্রিক বিকাশ। যেকোন পরীক্ষায় জি.পি.এ পাঁচ (৫.০০) প্রাপ্তিই সর্বোচ্চ প্রাপ্তি নয়, শিক্ষার্থীর শারীরিক, মানসিক এবং আবেগিক বিকাশ জরুরী। বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি ডিজিটাল এবং সুন্দর বাংলাদেশ নির্মানের যে স্বপ্ন আমরা দেখছি তা বাস্তবায়নে পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের সাথে সাথে কো-কারিকুলাম সংক্রান্ত কাজও গুরুত্ব সহকারে আয়ত্ব করতে হবে। আসুন বিদ্যালয় এবং অভিভাবকবৃন্দের পরিকল্পিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আগামী প্রজন্মকে গড়ে তুলতে অংশ গ্রহণ করি এবং নির্মান করি সমৃদ্ধশালী বাংলাদেশ এবং বাসযোগ্য পৃথিবী। পরম করুনাময়ের কাছে প্রার্থনা সকলের মিলিত প্রয়াসে আমাদের প্রিয় শিক্ষাঙ্গনে শান্তি-শৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রেখে সকলে যেন অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারি।

আসুন, আমরা সকলে মিলে আমাদের প্রিয় প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাই আরও সাফল্যের দিকে।

ধন্যবাদান্তে,
মোঃ ইব্রাহিম খলিল
প্রধান শিক্ষক
চিলোড়া পূর্ব অম্বরপুর কারিগরী উচ্চ বিদ্যালয়, চান্দিনা, কুমিল্লা

Latest News
10 Sep 2025. 08:43 am

প্রাক-নির্বাচনী পরীক্ষা, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর রেজিঃ ২০২৫ এবং টাইফয়েড টিকার নিবন্ধননের কার্যক্রম চলমান। সব সময় সাথে থাকুন। ধন্যবাদ

10 Sep 2025. 08:41 am

প্রাক-নির্বাচনী পরীক্ষা, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর রেজিঃ ২০২৫ এবং টাইফয়েড টিকার নিবন্ধননের কার্যক্রম চলমান। সব সময় সাথে থাকুন। ধন্যবাদ

Latest Notice
10 Sep 2025. 08:40 am

প্রাক-নির্বাচনী পরীক্ষা, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর রেজিঃ ২০২৫ এবং টাইফয়েড টিকার নিবন্ধননের কার্যক্রম চলমান। সব সময় সাথে থাকুন। ধন্যবাদ

ঠিকানা

চিলোড়া পূর্ব অম্বরপুর কারিগরী উচ্চ বিদ্যালয়  চিলোড়া বাজার, চান্দিনা, কুমিল্লা।   “গুনগত শিক্ষা নিশ্চিতকরণে আমাদের সামগ্রিক প্রয়াস। ডিজিটাল বাংলাদেশ গঠনে ডিজিটাল শিক্ষা সবার আগে।

যোগাযোগ

ইমেইল: ibrahimkhalil6065@gmail.com

মোবাইলঃ +880 1309-133906 (প্রধান শিক্ষক)

        +88 0--------- (অফিস)

ওয়েব: www.chilorapurbaamberpurkarigorihs.edu.bd

Copyright 2025 চিলোড়া পূর্ব অম্বরপুর কারিগরী উচ্চ বিদ্যালয়
Developed by MS3 Technology BD Pvt. Ltd